ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী কর্মীরা এক জায়গায় বলে জয়, দেড়মাইল পরে বলে বাংলা: সালাহউদ্দিন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

তারেক রহমান দেশে ফিরলেই বিএনপির নির্বাচনী প্রচারণার কাজ অর্ধেক হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ।

দেশবিরোধীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে, তবে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র হত্যার ইতিহাস শুধু আওয়ামী লীগের বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র হত্যার ইতিহাস শুধু আওয়ামী লীগের। আজকে দেখা গেল, এক জায়গায় বলছে জয়, দৌড়াতে দৌড়াতে দেড়মাইল দূরে গিয়ে বলছে বাংলা… এই হলো (আওয়ামী লীগ) তাদের অবস্থা। তারা যেনো আর দাঁড়াতে না পারে, সে রাজনীতি করবে আগামীর নেতৃত্ব।
 
নির্বাচনের মধ্যদিয়ে দেশে স্থিতিশীলতা আসবে উল্লেখ করে তিনি আরও বলেন, নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। সংসদীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে যার মাধ্যমে জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে।
 
নির্বাচন বানচালের চেষ্টা করছে জানিয়ে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, ২০২৬-এর ফেব্রুয়ারিতে রমজানের একসপ্তাহে আগে অথবা তারও আগে নির্বাচন হতে পারে। এ পথে যারা কাঁটা বেছানোর চেষ্টা করছে, বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের সবার প্রতি নসিহত। দেশ এখন নির্বাচনী আবহে আছে, সারাদেশে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।
 
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসার মধ্যদিয়েই নির্বাচন নিশ্চিত হবে জানিয়ে সালাহউদ্দিন বলেন, শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন, সেদিন নির্বাচনের সবকিছু প্রতিষ্ঠা হবে, বলছি না নির্বাচন হয়ে যাবে। তবে বিএনপির নির্বাচনের কাজ অর্ধেক শেষ হয়ে যাবে। প্রচারণাতো নির্বাচনের মূল বিষয়, সেদিন বিএনপির অর্ধেক প্রচারণাও হয়ে যাবে।
 
তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের দিনটি অবিস্মরণীয় ও ঐতিহাসিক হবে বলেও মন্তব্য করেন তিনি।
 
এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক এবং বিভিন্ন বিষয়ে একমত হওয়ার বিষয়ে তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশন মেজর ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত দিলে, আগামী নির্বাচনে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। যে বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছানে হবে, সেগুলোর বাস্তাবায়ন সংসদের মাধ্যমে হবে বলেও জানান তিনি।
 
এছাড়া জুলাই ঘোষণাপত্রে সবাই স্বাক্ষর করবে, ওয়েবসাইটে তা পাবলিশ হবে, প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহারেও জুলাই সনদের ঐকমত্যের বিষয়গুলোতে অঙ্গীকার করবে বলেও মনে করেন সালাহউদ্দিন আহমদ।
আপলোডকারীর তথ্য

অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়?

আওয়ামী কর্মীরা এক জায়গায় বলে জয়, দেড়মাইল পরে বলে বাংলা: সালাহউদ্দিন

আপডেট সময় : ০৬:১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫