ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে স্বর্ণের ভরি এক লাখ আশি হাজারেরও বেশি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৫৪:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ৭১৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। যা এর আগে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা নির্ধারণ করা ছিল। 

গতকাল রোববার (০৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ দাম নির্ধারণের তথ্য জানিয়েছে বাজুস। আজ সোমবার (০৮ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৮১ হাজার ৫৫০ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি এক লাখ ৭৩ হাজার ৩০৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৪৮ হাজার ৫৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ২৩ হাজার ৬৭ টাকা।

এরআগে ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৭০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪৬ হাজার ৩১৮ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ২১ হাজার ১৬৬ টাকা নির্ধারণ নির্ধারণ করা ছিল।

তারও আগে ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৬৭ হাজার ৭৯৮ টকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪৩ হাজার ৮২৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি ১ লাখ ১৯ হাজার ৪৩ টাকা নির্ধারণ করা ছিল।

স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

আজ থেকে স্বর্ণের ভরি এক লাখ আশি হাজারেরও বেশি

আপডেট সময় : ১২:৫৪:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫