ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আফ্রিদির আত্মজীবনী ‘গেম চেঞ্জার’-এ সর্বকালের সেরা একাদশে আছেন যারা

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২২:৪১ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ খান আফ্রিদি খেলোয়াড়ি জীবনে ছিলেন প্রতিপক্ষের জন্য আতঙ্কের নাম। ম্যাচের পরিস্থিতি যেমনই হোক না কেন, আক্রমণাত্মক ব্যাটিং ছিল তার মূল ভরসা। আবার দলের প্রয়োজনে বল হাতে আলো ছড়াতেন নিয়মিত। বহু বছর আগে ক্রিকেটকে বিদায় জানালেও জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি তার। পাকিস্তানের এই কিংবদন্তি ক্রিকেটার নিজের আত্মজীবনী ‘গেম চেঞ্জার’ বইয়ে দেশের সর্বকালের সেরা একাদশও নির্বাচন করেছেন।

আফ্রিদির সর্বকালের সেরা একাদশে রয়েছে ইনজামাম-উল-হক, ইমরান খান, ওয়াসিম আকরাম, শোয়েব আখতারের মতো কিংবদন্তিরা। দলটির অধিনায়ক হিসেবে আফ্রিদি বেছে নিয়েছেন ইমরান খানকে। রাজনীতি বা ব্যক্তিগত ক্ষোভ সম্পূর্ণ দূরে রেখে এই একাদশ গঠন করা হয়েছে বলেও নিজের আত্মজীবনী বইয়ে উল্লেখ করেন আফ্রিদি।

ওপেনিং জুটি হিসেবে আফ্রিদি একাদশে রেখেছেন সাঈদ আনোয়ার ও আমির সোহেলকে। সাঈদ আনোয়ারকে পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ওপেনার হিসেবে আখ্যায়িত করেন আফ্রিদি। আর আমির সোহেলের সাহসীকতার প্রশংসা করেন সাবেক পাক তারকা। দলের মেরুদণ্ড হিসেবে আখ্যায়িত করেন ইনজামামকে। চাপ সামাল দেওয়ার জন্য রেখেছেন ইউসুফকে।

সর্বকালের সেরা অধিনায়ক ও অলরাউন্ডার হিসেবে আফ্রিদি সম্বোধন করেছেন ইমরান খানকে। নিজের পছন্দের একাদশে নিজেকেও রেখেছেন গেম চেঞ্জার হিসেবে উল্লেখ করে। ওয়াসিম আকরামকে সুইংয়ের সুলতান এবং ওয়াকার ইউনিসকে বুলেট হিসেবে সম্বোধন করেন আফ্রিদি। শোয়েব আখতার তার কাছে হিংস্র ও ক্ষিপ্র।

আফ্রিদির দৃষ্টিতে পাকিস্তানের সর্বকালের সেরা একাদশ- সাঈদ আনোয়ার, আমির সোহেল, ইনজামাম-উল-হক, মোহাম্মদ ইউসুফ, জাভেদ মিয়াঁদাদ, ইমরান খান, শহীদ আফ্রিদি, রশিদ লতিফ, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস এবং শোয়েব আখতার।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

আফ্রিদির আত্মজীবনী ‘গেম চেঞ্জার’-এ সর্বকালের সেরা একাদশে আছেন যারা

আপডেট সময় : ০৭:২২:৪১ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫