ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

তুরস্কে ভূমিকম্প

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বালিকেসিরে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) অনুভূত এই ভুমিকম্প সম্পর্কে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএফএডি জানিয়েছে, এটির উৎপত্তিস্থল ছিল বালিকেসিরের সিনদিরগি এলাকায় এবং এটি ভূ-পৃষ্ঠ থেকে ৭.৭২ কিলোমিটার গভীরে ঘটেছে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের মাঝে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি এরলিকায়া এক্স (পূর্বতন টুইটার)–এ দেওয়া এক পোস্টে জানান, ‌ভূমিকম্পের পরপরই এএফএডি এবং অন্যান্য জরুরি সেবা সংস্থা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর আসেনি।

এর আগে গত মাসেও একই অঞ্চলে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যেখানে একজনের মৃত্যু এবং কয়েকটি ভবন ধসে পড়ার ঘটনা ঘটে।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে, তবে আতঙ্কিত না হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

সূত্র: আল আরাবিয়া

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

তুরস্কে ভূমিকম্প

আপডেট সময় : ০৭:০২:৫২ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫