ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

মেহেরপুর ও খুলনায় পৃথক যৌথ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৪।

ঢাকা, ৬ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার): গতরাত আনুমানিক ১ টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলায় সেনাবাহিনী নেতৃত্বে একটি যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ মোঃ আকাশ ওরফে শাকিল, রায়হান এবং সজীব নামক তিনজন চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার হয়।

অভিযানে ১টি ৭.৬৫ মিঃমিঃ মার্কিন পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩টি ওয়াকি টকি সেট, ১টি ডামি পিস্তল এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়। জানা যায়, এই গ্রুপটি মেহেরপুর জেলার অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণ করে আসছিল।

অন্যদিকে, একই সময়ে খুলনা শহরের লবনচোরা এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে অপর একটি যৌথ অভিযানে বিস্ফোরক মামলা সহ ৫টি মামলার আসামি, চিহ্নিত সন্ত্রাসী কামরুজ্জামান টুকুকে গ্রেফতার করা হয়।

অভিযানে ১টি শটগান, ৯ রাউন্ড শটগানের গোলাবারুদ এবং ১টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত গোলাবারুদ এবং সাউন্ড গ্রেনেড বাংলাদেশ পুলিশের হারানো সরঞ্জামাদি।

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞ। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনী নিকট প্রদানের জন্য সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মেহেরপুর ও খুলনায় পৃথক যৌথ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৪।

আপডেট সময় : ১১:১২:০০ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫