ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

নাইজেরিয়ায় নৌকাডুবিতে ৬০ জনের মৃত্যু

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে একটি নৌকাডুবির ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৬০ জনের। নৌকাটিতে ১০০ জনেরও বেশি যাত্রী ছিল বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এখনো অনেক নিখোঁজ রয়েছেন এবং উদ্ধার অভিযান চলছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সকালে।

নৌকাটি তুংগান সুলে থেকে দুগ্গা গ্রামের দিকে যাচ্ছিল। পথে ডুবে থাকা গাছের গুঁড়িতে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। নাইজারের সরকারি কর্মকর্তা বাবা আরা রয়টার্সকে বলেন, ‘এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। ১০ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং আরো অনেকে নিখোঁজ রয়েছেন।’
দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় সকাল ১১টার দিকে। শাগুমি জেলার প্রধান সা’আদু ইনুয়া মুহাম্মদ বলেন, ‘আমি দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঘটনাস্থলে ছিলাম। নৌকাটিতে ১০০ জনেরও বেশি মানুষ ছিল। আমরা ৩১টি মরদেহ উদ্ধার করতে পেরেছি এবং নৌকাটিও উদ্ধার করা হয়েছে।’
তিনি আরো জানান, মঙ্গলবারই চারজনকে ইসলামী রীতি অনুযায়ী দাফন করা হয়েছে এবং মৃতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। নাইজার স্টেট ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, উদ্ধারকারী দল ও স্থানীয় ডুবুরিরা এখনো অভিযান চালাচ্ছেন।

সংস্থাটি বলেছে, এ পর্যন্ত ২৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ২ জন এখনো নিখোঁজ।
তারা আরো জানায়, নৌকাটিতে অতিরিক্ত যাত্রী ছিল এবং গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা লাগার কারণেই দুর্ঘটনাটি ঘটে।
নাইজেরিয়ায় এমন নৌদুর্ঘটনা প্রায়ই ঘটে, বিশেষ করে বর্ষাকালে। এর পেছনে কয়েকটি বড় কারণ হলো, নিরাপত্তা বিধি উপেক্ষা, নৌকায় অতিরিক্ত যাত্রী বহন এবং খারাপ অবস্থার নৌযান ব্যবহার।

বিশেষজ্ঞরা বলছেন, এসব দুর্ঘটনা রোধে কঠোর নিরাপত্তা নজরদারি এবং সচেতনতামূলক প্রচার চালানো জরুরি। এখনো পর্যন্ত জাতীয় পর্যায়ের কোনো বিবৃতি দেয়নি দেশটির সরকার। সূত্র: রয়টার্স, আল জাজিরা।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নাইজেরিয়ায় নৌকাডুবিতে ৬০ জনের মৃত্যু

আপডেট সময় : ০৫:০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫