ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

দেশের মানুষ আনুপাতিক ভোট নয়, সরাসরি পছন্দের মানুষকে ভোট দিতে চায়: রিজভী

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৫:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

দেশের মানুষ আনুপাতিক ভোট নয়, সরাসরি পছন্দের মানুষকে ভোট দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে দোহারে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা জেলা বিএনপি আয়োজিত এক পথসভায় অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। এ সময়, ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী।

পরে স্থানীয় নেতাকর্মীদের সাথে র‍্যালিতে অংশ নেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলার বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাকসহ দোহার ও নবাবগঞ্জ উপজেলা বিএনপি নেতাকর্মীরা।

অপরদিকে, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচন বানচালের জন্য পার্শ্ববর্তী দেশ থেকে কেউ যেন উসকানি দিতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আজ সকালে দিনাজপুরের হিলিতে বিএনপির অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময়, অনেকে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। পরে অনুষ্ঠান শেষে হিলি চারমাথা মোড় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের মানুষ আনুপাতিক ভোট নয়, সরাসরি পছন্দের মানুষকে ভোট দিতে চায়: রিজভী

আপডেট সময় : ০৪:৪৫:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫