ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কুড়িলে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ, বিকল্প পথ ব্যবহারের পরামর্শ ট্রাফিক বিভাগের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৪:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

রাজধানীর কুড়িলে বেতন-ভাতার দাবিতে ইউরোজোন ফ্যাশনস গার্মেন্টসের শত শত শ্রমিক সড়ক অবরোধ করেছেন। এতে দুপুর থেকে ওই এলাকার উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে প্রায় ৫শ’ শ্রমিক হঠাৎ কুড়িল এলাকায় সড়ক অবরোধ করেন। তাদের দাবি— অবিলম্বে বকেয়া বেতন ও ভাতা পরিশোধ করতে হবে।

অপরদিকে গুলশান ট্রাফিক বিভাগ ফেসবুকে এক পোস্টে জানায়, সড়ক অবরোধের কারণে এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এ অবস্থায় বিকল্প সড়ক ব্যবহারের জন্য নগরবাসীকে পরামর্শ দেওয়া হয়। পরামর্শগুলো হল—

১. খিলখেত থেকে আসা যানবাহনগুলো ফ্লাইওভার ব্যবহার না করে নিচ দিয়ে মহাখালী-বনানীর দিকে যেতে পারবে।

২. রামপুরা থেকে কুড়িলমুখী গাড়িগুলোকে বাড্ডা লিংক রোড হয়ে গুলশান-১, গুলশান-২ হয়ে উত্তরার দিকে যেতে পারবে।

৩. রামপুরা থেকে নতুন বাজার হয়ে গুলশান-২ দিয়েও উত্তরের দিকে যাওয়া যাবে। যারা রামপুরাগামী, তাদের মহাখালী হয়ে কাকলী বা তেজগাঁও রুট ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।

গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়াউর রহমান বলেন, দুপুর ১টা পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছিলেন। এতে উত্তরা-বাড্ডা-রামপুরা রুটের যানবাহন সব আটকে যায়। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ সময়, শ্রমিক ও গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ বলেও জানান তিনি।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলমান রয়েছে বলে জানা যায়।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কুড়িলে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ, বিকল্প পথ ব্যবহারের পরামর্শ ট্রাফিক বিভাগের

আপডেট সময় : ০৩:৩৪:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫