ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

নির্বাচনকে সামনে রেখে চার হাজার এএসআই নিয়োগ দেয়া হবে: সিনিয়র সচিব মোখলেস

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৯:০১ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

জাতীয় নির্বাচনকে সামনে রেখে চার হাজার পুলিশ নিয়োগ দেয়ার কথা জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান। তিনি বলেছেন, এবার নির্বাচনে মাঠ পর্যায়ে যেসব কর্মকর্তারা কাজ করবেন, তারা যদি কোনো দলের পক্ষ হয়ে বা নির্বাচন সুষ্ঠু করার অন্তরায় হয়ে দাঁড়ায়, তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জনপ্রশাসন সচিব আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে মোট চার হাজার এসআই নিয়োগ দেওয়া হবে। এদের মধ্যে ৫০ ভাগ সরাসরি এবং ৫০ ভাগ পদোন্নতির মাধ্যমে। সেই প্রক্রিয়ায় কিছু সংশোধনীর দরকার ছিল। সেটি করা হয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা বেশ কিছু ফোর্সের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছেন। প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে অর্থ, জনপ্রশাসন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পদগুলো সৃজন করা হয়েছে।

ডিসি নিয়োগ সংক্রান্ত প্রশ্নের জবাবে জনপ্রশাসন সচিব বলেন, এ নিয়ে সাত সদস্যের একটি কমিটি কাজ করছে। সচিব আরও জানান, বিগত তিন নির্বাচনের সঙ্গে যুক্ত কোনো রিটার্নিং কর্মকর্তা বা ডিসি এবারের নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবেন না।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনকে সামনে রেখে চার হাজার এএসআই নিয়োগ দেয়া হবে: সিনিয়র সচিব মোখলেস

আপডেট সময় : ০৩:২৯:০১ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫