ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

নগদের সাবেক এমডি তানভীরসহ ১৩ জনের ব্যাংক হিসাব জব্দ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ ১৩ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তাদের বেতন হিসাব ছাড়া অন্য সব হিসাবে লেনদেন স্থগিত করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছে বিএফআইইউ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে।

বিএফআইইউর এক কর্মকর্তা জানিয়েছেন, আলোচিত ব্যক্তিদের ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের বিষয় খতিয়ে দেখতে তাদের হিসাব জব্দ করা হয়েছে।

যেসব ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, তারা হলেন—নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক, তার বাবা মো. ওবায়েদুল্ল্যাহ পনির, মা নাহিদ আক্তার, সাদাফ রোকসানা, রোকসানা কাশেম টুম্পা, মো. সাফায়েত আলম, মো. তাওফিকুর রহমান, মারুফুল ইসলাম ঝলক, মোহাম্মদ আমিনুল হক, ফকির বেদার উদ্দিন আহমেদ, তৈফুর রহমান, মুশফিকুর রহমান ফকির এবং তারেক হাসান সরদার।

বিএফআইইউর নির্দেশনায় বলা হয়েছে, যেসব হিসাব স্থগিত করা হয়েছে, সেগুলোর সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন: হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী বিএফআইইউতে পাঠাতে হবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নগদের সাবেক এমডি তানভীরসহ ১৩ জনের ব্যাংক হিসাব জব্দ

আপডেট সময় : ০৭:৫৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫