ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে ৭ রাজনৈতিক দল ও সংগঠনের বৈঠক চলছে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে ৭টি রাজনৈতিক দল ও সংগঠনের সাথে বৈঠক চলছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৫টা ১০ মিনিটে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে অংশ নেয়া দলগুলো হচ্ছে, আমার বাংলাদেশ (এবি) পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট ও ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ।

এর আগে, বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে কথা বলতে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি নেতাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে নিজেদের অবস্থান তুলে ধরে দলগুলো ব্রিফিং করে।

সেই বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের বিষয়ে তার অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন,  নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচন ছাড়া অন্য কোনো সমাধান খোঁজে, সেটা জাতির জন্য গভীর বিপজ্জনক হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

প্রধান উপদেষ্টার সঙ্গে ৭ রাজনৈতিক দল ও সংগঠনের বৈঠক চলছে

আপডেট সময় : ০৭:৩৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫