ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বুকে রড ঢুকিয়ে বন্ধুকে হত্যা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

কুমিল্লার মনোহরগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে ফরহাদ হোসেন (২০) নামে এক যুবকের বুকে রড ঢুকিয়ে হত্যা করেছেন তার বন্ধু।

সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার লক্ষণপুর বাজারে এ হত্যাকাণ্ড ঘটে। এসময় উত্তেজিত জনতা ঘাতক মাহফুজকে আটক করে পুলিশে সোপর্দ করে।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ফরহাদ হোসেন উপজেলার লক্ষণপুর ইউনিয়নের বানঘর গ্রামের মিজানুর রহমানের ছেলে। অভিযুক্ত মাহফুজ আলম (২০) সাইকচাইল গ্রামের রবিউল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফরহাদ হোসেন ও মাহফুজ আলম দীর্ঘদিন ধরে একসঙ্গে রাজমিস্ত্রির কাজ করছিলেন। সোমবার সন্ধ্যায় কাজ শেষ করে সিএনজিচালিত অটোরিকশায় করে দু’জন লক্ষণপুর বাজারে যান। ভাড়া দেওয়া নিয়ে দু’জনের মধ্যে কাটাকাটি হয়। একপর্যায়ে মাহফুজ উত্তেজিত হয়ে ফরহাদের বুকে রড ঢুকিয়ে দেন। এতে ফরহাদ গুরুতর আহত হলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজে নেওয়ার পথেই তিনি মারা যান।

খবর পেয়ে মনোহরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৯টায় নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। এসময় উত্তেজিত জনতা অভিযুক্ত মাহফুজকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বুকে রড ঢুকিয়ে বন্ধুকে হত্যা

আপডেট সময় : ০৩:৫৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫