ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ইনজুরিতে ইমন, এশিয়া কাপ দিয়েই ফিরবেন দলে

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুটি সিরিজ শেষে গেল মাসে দেশে ফিরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিছুদিন বিশ্রামের পর ২৩ আগস্ট থেকে অনুশীলন শুরু করে যুবা ক্রিকেটাররা। সপ্তাহখানেক অনুশীলনের পর গেল রোববার ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছে যুবা ক্রিকেটাররা।

অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের দল। যুব দলের স্কোয়াডে থাকা ক্রিকেটার, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের সদস্যরা এই বহরে আছেন। তবে নেই তারকা পেসার ইকবাল হোসেন ইমন। সবশেষ ত্রিদেশীয় সিরিজ খেলার সময় সাইড স্ট্রেইন্থ ইনজুরিতে পড়েছিলেন।

যে কারণে ইংল্যান্ড সিরিজে নেই ইমন। তবে এশিয়া কাপ দিয়েই মাঠে ফেরার লড়াইয়ে রয়েছেন তিনি। মিরপুরে নিয়মিত করছেন রিকোভারি সেশন। সবকিছু ঠিক থাকলে আরো মাস খানেক লাগবে মাঠে ফিরতে ইমনের, সেক্ষেত্রে আগামী নভেম্বরে যুবা এশিয়া কাপ দিয়েই দলে ফিরবেন এই পেসার।

ইংল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে এই সিরিজ। আসন্ন সফরের বাকি ম্যাচগুলো হবে ৭, ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:

জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অলিন, সানজিদ মজুমদার, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, সাদ ইসলাম রাজিন ও ফারহান শাহরিয়ার।

স্ট্যান্ড বাই:

আহমেদ শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, শাহরিয়াল আজমীর, রাফি উজ্জামান রাফি, মোহাম্মদ সবুজ।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইনজুরিতে ইমন, এশিয়া কাপ দিয়েই ফিরবেন দলে

আপডেট সময় : ১১:৪০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫