ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

নাসুম-তাসকিনের তোপে পাওয়ার প্লেতে ৩ উইকেট হারাল নেদারল্যান্ডস

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

টস হেরে ব্যাটিংয়ে নামা নেদারল্যান্ডস প্রথম ওভারেই দিয়েছিল সুযোগ। বিক্রমজিৎ সিংকে রানআউটের সুযোগ নষ্ট করেন শেখ মেহেদী। তবে তাতে খুব একটা ক্ষতি হয়নি। তৃতীয় ওভারে পরপর দুই উইকেট শিকার করে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন নাসুম আহমেদ। ষষ্ঠ ওভারে তৃতীয় উইকেট এনে দিয়েছেন তাসকিন আহমেদ। সুযোগ কাজে লাগাতে পারলে আরও এক উইকেট পেতে পারতেন এই পেসার।

সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা নেদারল্যান্ডস পাওয়ার প্লেতেই হারিয়ে ফেলেছে ৩ উইকেট। নাসুমের জোড়া শিকার ও তাসকিনের এক উইকেট শিকারে ৬ ওভারে ৩ উইকেটে ৪০ রান তুলতে পেরেছে ডাচরা।

শেখ মেহেদী ও তাসকিন আহমেদের করা প্রথম ২ ওভারে ১৪ রান তুলে ফেলা নেদারল্যান্ডস ধাক্কা খায় নাসুম বোলিংয়ে এলে। আর এসেই দেখান ঝলক। দ্বিতীয় বলে ম্যাক্স ও’দউদকে তাওহীদ হৃদয়ের ক্যাচ বানান। পরের বলে তেজা নিদামানুরু দেন পারভেজ হোসেন ইমনকে ক্যাচ। তবে ডাচ অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস কোনোমতে হ্যাটট্রিক ঠেকান ও’দউদ ১০ বলে ৮ ও তেজা রানের খাতা খোলার আগেই বিদায় নেন।
নতুন ব্যাটাররা থিতু হয়ে ওঠার আগেই আঘাত হানেন তাসকিন। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে ক্রমে ভয়ঙ্কর হয়ে ওঠা বিক্রমজিৎকে ফেরান তিনি। ১৭ বলে ৪ চারে ২৪ রান করে তানজিম সাকিবের হাতে ক্যাচ দেন বিক্রমজিৎ। সেই ওভারে আরও একটা উইকেট পেতে পারতেন তাসকিন। পরের বলেই ফের ক্যাচ উঠলেও এবার পিছলে পড়ায় তা ধরতে পারেননি সাকিব।

মোস্তাফিজুর রহমান এদিন বোলিংয়ে আসেন নবম ওভারে। আর এসেই পান উইকেটের দেখা। তৃতীয় বলে ফেরান ডাচ অধিনায়ককে। ১১ বলে ৯ রান করে ইমনের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৪১তম উইকেটের দেখা পেলেন কাটার মাস্টার। 

দশম ওভারে রান আউটে কাটা পড়েন ক্রোয়েস। সরাসরি থ্রোয়ে তাকে ফেরান সাইফ। 

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৯.৪ ওভারে ৬1 রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছে নেদারল্যান্ডস। 
আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নাসুম-তাসকিনের তোপে পাওয়ার প্লেতে ৩ উইকেট হারাল নেদারল্যান্ডস

আপডেট সময় : ০৭:২৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫