ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

সেপ্টেম্বরে দুই থেকে তিনটি লঘুচাপের আভাস

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

সেপ্টেম্বর মাসে দুই থেকে তিনটি লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া এই মাসের কয়েকদিন দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিরও আভাস দিয়েছে সরকারি সংস্থাটি।

সোমবার (১ সেপ্টেম্বর) এক মাসের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।

মমিনুল ইসলাম আরও জানান, সেপ্টেম্বরে দেশের কোথাও কোথাও ৩ থেকে ৫ দিন ৩ বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশে বিচ্ছিন্নভাবে এক থেকে দুটি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে।

নদ-নদীর অবস্থা সম্পর্কে তিনি জানান, সেপ্টেম্বর মাসে দেশের প্রধান নদ-নদীসমূহের স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

কৃষি আবহাওয়ার পূর্বাভাস জানান, এ মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ৩ থেকে ৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ৫ থেকে ৭ ঘণ্টা থাকতে পারে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সেপ্টেম্বরে দুই থেকে তিনটি লঘুচাপের আভাস

আপডেট সময় : ০৭:২৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫