ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

যুক্তরাষ্ট্র কোনো দলকে সমর্থন করে না : মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তিকে সমর্থন করে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স) ট্র্যাসি অ্যান জ্যাকবসন।

সোমবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্র সরকারের অবস্থান নিয়ে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার এবং প্রধান নির্বাচন কমিশনারের কাজ সমর্থন করি, যারা আগামী বছরের শুরুতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ প্রণয়নে কাজ করছে। আমরা কোনো নির্দিষ্ট ফলাফলকেও সমর্থন করি না।

এটি বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত নেওয়ার বিষয়। আমরা আশা করি, এ দেশের জনগণ সে কাজে সফল হবে।নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমি এখানে আমার কয়েকজন সহকর্মীর সঙ্গে এসেছি শোনার জন্য, শেখার জন্য এবং বোঝার জন্য। যেহেতু নানা ধরনের গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে আছে।

তিনি বলেন, আমরা আশা করি, আসন্ন নির্বাচন শান্তি ও নিরাপত্তার পরিবেশে অনুষ্ঠিত হবে এবং তা একটি সফল গণতান্ত্রিক সরকারের জন্ম দেবে, যা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ও স্বপ্নের প্রতিফলন ঘটাবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র কোনো দলকে সমর্থন করে না : মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত

আপডেট সময় : ০৫:৫৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫