ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

মঙ্গলবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২০:১৮ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৩২৫ বার পড়া হয়েছে
গ্যাস পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে চাঁদপুর জেলার কিছু এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত এই অবস্থা চলবে বলে জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড (বিজিডিসিএল)।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লার লাকসাম উপজেলার মোদাফ্ফরগঞ্জ বিজরা এলাকায় গ্যাস সরবরাহ লাইনের একটি প্লান্টে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ কারণে গ্যাস সরবরাহ ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে।

এসময় চাঁদপুর শহর, হাজীগঞ্জ, শাহরাস্তি ও মতলব দক্ষিণ উপজেলার গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া আশপাশের এলাকাগুলোতে গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও জানানো হয়েছে।

এ বিষয়ে গ্রাহকদের আগাম সতর্ক করতে স্থানীয় বিতরণ কার্যালয়গুলোর পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিজিডিসিএল।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

আপডেট সময় : ০৩:২০:১৮ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫