ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৪১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৩৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি হিসেবে বিদেশ সফরে যাওয়ার সময় আটকে দেওয়া হলো বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমানকে। ইমিগ্রেশন সম্পন্ন হওয়ার পরও বোর্ডিং গেট থেকে তাকে ফিরিয়ে আনে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী।

রোববার (৩১ আগস্ট) বিকেল ৫টার ফ্লাইটে অফিসিয়াল কর্মসূচির অংশ হিসেবে নামিবিয়া যাচ্ছিলেন ড. হাবিবুর।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন ঊর্ধ্বতন কর্মকতা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর হাবিবুর রহমান বোর্ডিংয়ের অপেক্ষায় ছিলেন। তখন তাকে নিরাপত্তাকর্মীরা জানান, সরকারের নির্দেশে তাকে ভ্রমণের অনুমতি দেওয়া হচ্ছে না। তাই তাকে দেশে থাকতে হবে।

পরে তিনি বিমানবন্দর থেকে বাসায় চলে যান। তবে ইমিগ্রেশন সম্পন্নের পর হঠাৎ এমন নির্দেশনা কেন জারি করা হলো সে বিষয়ে কোনো স্পষ্ট কারণ জানাতে পারেনি বিমানবন্দর কর্তৃপক্ষ।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে

আপডেট সময় : ১১:৪১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫