ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত অন্তত ২০

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন। আহত হয়েছেন শতাধিক মানুষ। রোববার রাতের এই ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির নানগারহার ও কুনার প্রদেশ।

ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। এটি অনুভূত হয় পাকিস্তান সীমান্তবর্তী এলাকায়। অনেক ঘরবাড়ি ধসে পড়ে। মানুষজন আতঙ্কে ঘর ছেড়ে বাইরে ছুটে আসে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রাত ১১টা ৪৭ মিনিটে এই ভূকম্পন শুরু হয়। উৎপত্তিস্থল ছিল মাটির ৮ কিলোমিটার গভীরে।

প্রথম কম্পনের পর আরও অন্তত তিনবার কাঁপে এলাকা। এর মধ্যে একটি কম্পনের মাত্রা ছিল ৫.২।

স্থানীয় প্রশাসনের তথ্যমতে, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে নানগারহার ও কুনারের বিভিন্ন হাসপাতালে।

ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল, রাজধানী কাবুলেও এটি অনুভূত হয়। এমনকি ৪০০ কিলোমিটার দূরের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন টের পাওয়া গেছে।

আফগানিস্তানে এমন দুর্যোগ নতুন নয়। কিন্তু প্রতিবারই ক্ষয়ক্ষতির চিত্র হৃদয়বিদারক হয়ে ওঠে। দেশটি এমনিতেই অর্থনৈতিক ও মানবিক সংকটে ভুগছে। তার ওপর এই ধরনের দুর্যোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। উদ্ধার অভিযান এখনও চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত অন্তত ২০

আপডেট সময় : ১০:৪৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫