আইআরজিসি-র বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা জুন মাসে ইরানে ইসরায়েলের আক্রমণের সময় মোসাদ গুপ্তচর সংস্থাকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করেছিল। এছাড়া, তারা মাশহাদ শহরের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো ধ্বংস করার পরিকল্পনা করছিল।
ওই সময়ে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এবং শীর্ষ সামরিক কমান্ডারদের হত্যা করে, যার প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েলের সামরিক স্থাপনা ও শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
আইআরজিসি জানায়, গ্রেপ্তারকৃতরা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে মোসাদের কাছ থেকে বিশেষ প্রশিক্ষণ নিয়েছিল। নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়নের আগেই উত্তর-পূর্ব ইরান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে রকেট লঞ্চার, বোমা, বিস্ফোরক এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক 





































