ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জমি দখল-চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত প্রিন্সের চক্র: র‌্যাব

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

প্রিন্সসহ ৬ জন গ্রেফতার।ছবি সংগৃহিত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রকিবুল হাসান প্রিন্স ও তার ৫ সহযোগীকে অস্ত্রসহ গ্রেফতারের পর র‍্যাব বলছে, জমি দখল ও চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত তারা। অস্ত্র চোরাচালনের জন্য চক্র গড়ে তোলেন প্রিন্স। ভাড়া হিসেবেও সরবরাহ করতেন আগ্নেয়াস্ত্র।

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে শুক্রবার (২৯ আগস্ট) অবৈধ অস্ত্র চোরাচালানকারী চক্রের হোতা রকিবুল হাসান প্রিন্সসহ ছয়জনকে গ্রেফতার করে র‍্যাব। তাদের কাছে পাওয়া যায় দুটি করে বিদেশি পিস্তল ও রিভলবার এবং ১০ রাউন্ড গুলি।

এ নিয়ে শনিবার (৩০ আগস্ট) সকালে কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে র‍্যাব-২। অধিনায়ক খালিদুল হক হাওলাদার বলেন, দীর্ঘদিন দিন ধরে অবৈধ অস্ত্র কেনাবেচা ও চোরাচালানে জড়িত গ্রেফতার ব্যক্তিরা।
খালিদুল হক হাওলাদার জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের মাধ্যমে জমি দখল, চাঁদাবাজিসহ নানা অপরাধ করে আসছিল চক্রটি।
 
তিনি বলেন, 
সীমান্তবর্তী কয়েকটা জেলা থেকে তারা এসব অস্ত্র বাংলাদেশে নিয়ে আসেন। অস্ত্র ব্যবহারকারীদের কাছে সেগুলো বিক্রি করা বা ভাড়া দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা এ তথ্য পেয়েছি। তাদের আরও সহযোগী রয়েছে।
‘চক্রটি অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের চাঁদাবাজি, দখল, মদকের চালান, ভয়ভীতি দেখানোসহ নানা অপরাধে তারা জড়িত’, যোগ করেন খালিদুল হক হাওলাদার।
গ্রেফতার প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা। সেইসঙ্গে তিনি জানান, চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

জমি দখল-চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত প্রিন্সের চক্র: র‌্যাব

আপডেট সময় : ০৫:০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫