ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

৪ কোটি টাকা লাভে ফ্ল্যাট বেচে দিলেন সোনু সুদ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

বিলাসবহুল ফ্ল্যাট বেচে দিলেন ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা সোনু সুদ। ৪ কোটি রুপি লাভে ফ্ল্যাটটি বিক্রি করেছেন বলে খবর প্রকাশ করেছে লাইভ মিন্ট।  

ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশনের (আইজিআর) ওয়েবসাইট স্কয়ার ইয়ার্ডসের বরাত দিয়ে লাইভ মিন্ট জানিয়েছে, সোনু সুদের বিলাসবহুল ফ্ল্যাটটি মুম্বাইয়ের লোখান্ডওয়ালা মিনার্ভাতে অবস্থিত। ১২৪৭ বর্গফুটের ফ্ল্যাটটি ৮ কোটি ১০ লাখ রুপিতে বিক্রি করেছেন সোনু সুদ। চলতি মাসে রেজিস্ট্রি হয়েছে।

২০১২ সালে ফ্ল্যাটটি ৫ কোটি ১৬ লাখ রুপিতে কিনেছিলেন সোনু সুদ। ২৩ বছর পর এ ফ্ল্যাট বেচে ২ কোটি ৯৪ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি টাকার বেশি) লাভ করেছেন এই অভিনেতা।

সোনু সুদের আনুমানিক মোট সম্পদের পরিমাণ ১৩০ কোটি রুপি। সিনেমা, বিজ্ঞাপন এবং ব্যবসা থেকে এই অর্থ আয় করেছেন তিনি। প্রতি সিনেমার জন্য ২–৩ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ২৭.৫ মিলিয়ন, যা তার ব্র্যান্ড চুক্তিগুলোকে আরো লাভজনক করে তোলে। তাছাড়াও সোনু সুদের প্রোডাকশন হাউজ রয়েছে; সেখান থেকেও তার আয় হয়। তারপরও সোনু সুদ কেন ফ্ল্যাট বিক্রি করলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে, যদিও এ বিষয়ে কিছু জানা যায়নি।

গত কয়েক বছর ধরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনায় রয়েছেন সোনু সুদ। বিশেষ করে করোনা সংকটের সময়ে অর্থনৈতিক সহযোগিতা করে দারুণ প্রশংসা কুড়ান। কিছু দিন আগে মহারাষ্ট্রের এক কৃষককে হালচাষের জন্য এক জোড়া ষাড় উপহার দিয়েছেন এই অভিনেতা।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৪ কোটি টাকা লাভে ফ্ল্যাট বেচে দিলেন সোনু সুদ

আপডেট সময় : ১১:৩০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫