ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের মহারাষ্ট্রে ভবন ধসে নিহত ১৭

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

ভারতের মহারাষ্ট্রে একটি চারতলা ভবনের কিছু অংশ ধসে পড়ে ১৭ জন নিহত হয়েছেন। ভবনের ধ্বংস্তুপের নিচ থেকে নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সময় সেখানে এক বছর বয়সী এক শিশুর জন্মদিনের উৎসব চলছিল। খবর এনডিটিভির।

বুধবার মধ্যরাতে পালঘার জেলায় ভবন ধসেরএ ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ভবনের চারতলায় এক শিশুর জন্মদিনের অনুষ্ঠান চলছিল। ভবন ধসে ওই শিশুটিও মারা যায়।

পুলিশ জানায় অনুমোদনবিহীন ভবনটির ১২টি ফ্ল্যাট পাশ্ববর্তী জায়গায় পড়ে যায়। ভবনটিতে প্রায় ৫০টির মতো ফ্ল্যাট ছিল।

বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেছেন, ‘মানুষ নাচছিল জন্মদিন উদযাপন করছিল। তখন পুরো ভবনটি যেন কার্ডের মতো ধসে পড়ে।’

এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ডেবেন্দ্র ফাডনাবিস। নিহত প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপুরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

ভবনটির কোনো অনুমোদন ছিল না। ধসে পড়া ভবনের নির্মাতা ৫০ বছর বয়সী নীল সানেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ৫২, ৫৩ এবং ৫৪ সহ বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ভারতের মহারাষ্ট্রে ভবন ধসে নিহত ১৭

আপডেট সময় : ০৬:৫৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫