ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

গাজায় এক মাসে ১৫০০ বাড়ি গুড়িয়ে দিল ইসরাইল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

গাজা সিটির আল-জেইতুন মহল্লায় ইসরাইলি সেনাদের অভিযানে এ মাসের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ১৫০০ ঘরবাড়ি ধ্বংস হয়েছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাস্সাল জানিয়েছেন, মহল্লাটির দক্ষিণাংশে এখন আর কোনো ভবন অক্ষত নেই।

তিনি জানান, এ মাসের শুরুতে গাজা দখলের পরিকল্পনা অনুমোদনের পর থেকে ইসরাইলি বাহিনী পদ্ধতিগতভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তারা ভারী নির্মাণযন্ত্রের পাশাপাশি বোমা বহনকারী রোবট ব্যবহার করছে। প্রতিদিন অন্তত সাতটি স্থানে বিস্ফোরণ ঘটানো হচ্ছে এবং কোয়াডকপ্টার ড্রোন দিয়ে বাড়ির ছাদে বোমা ফেলা হচ্ছে। এর ফলে ধ্বংসযজ্ঞের মাত্রা ব্যাপকভাবে বেড়ে গেছে।

এই অভিযানের কারণে আল-জেইতুন এলাকার প্রায় ৮০ শতাংশ বাসিন্দা পশ্চিম বা উত্তর গাজার দিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন বলে জানান বাস্সাল।

গত ৮ আগস্ট ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করে। ওই পরিকল্পনায় প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণাঞ্চলে ঠেলে দেওয়া, শহর ঘিরে ফেলা এবং ব্যাপক হামলার পর সেটি দখলের কথা বলা হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সামরিক অভিযানে এখন পর্যন্ত প্রায় ৬৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই অভিযানে গোটা গাজা বিপর্যস্ত হয়ে পড়েছে এবং সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে।

এরই মধ্যে গত নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এ ছাড়া গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার কারণে ইসরাইল আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজায় এক মাসে ১৫০০ বাড়ি গুড়িয়ে দিল ইসরাইল

আপডেট সময় : ০৬:৩৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫