ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সবাই সবার কর্মফল ভোগ করবে: অভিনেতা শামীম হাসান

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:১৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

‘সবাই সবার কর্মফল ভোগ করবে’, অভিনেতা শামীম হাসান সরকার

কয়েক মাস আগেই সহ-অভিনেত্রীকে মারধরের অভিযোগ উঠেছিল ছোটপর্দার অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর শামীম হাসান সরকারের বিরুদ্ধে। এতে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। তখন অবশ্য তার হয়ে খুব একটা কথা বলতে দেখা যায়নি কাউকে। তবে অন্যের দুঃসময়ে তার আনন্দ লাগে না এবং সবাই তার কর্মফল ভোগ করবে বলে জানালেন তিনি।

সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাতে ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এক পোস্টে শামীম হাসান সরকার লেখেন, ‘অন্যের বিপদে পড়া দেখে আমার আনন্দ লাগে না। সে যেই হোক। তবে যার সঙ্গে ঘটে তার অবশ্যই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কারণ, সে তার বন্ধু থেকে চামচা―কে, কী, সবার চেহারা জেনে যাবে।

এ অভিনেতা লিখেছেন, ‘তবে এটাও সত্য, সবাই সবার কর্মফল ভোগ করবে। আমিও করি, আপনিও করেন, সবাই করে। এতে অবাক হওয়ার কিছু নেই। ভয় পেয়ে যাওয়ার কিছু নেই। ইহকাল খুবই ছোট। এতটাই ছোট যে, আমাদের নিজেদেরও জানা নেই। এই ছোট জীবনেও অন্যের দিকে তাকানোর সময় কোথায়? মালাক আল-মউতের চেহারা আপনার সামনে কেমন হবে, সেটা ভেবেছেন? আমি ভেবেছি। এই ভাবনার শেষ নেই…।’

সবশেষ নিজের বিরুদ্ধে উঠা অভিযোগ প্রসঙ্গে শামীম হাসান সরকার লিখেছেন, ‘অকারণে মিথ্যা অভিযোগের বিপদে আমার থেকে মিডিয়ার কোনো টেলিভিশন অভিনেতা পড়েনি। আমি চলতে শিখেছি, আপনারাও শিখে ফেলুন। আল্লাহ একমাত্র ভরসা।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

সবাই সবার কর্মফল ভোগ করবে: অভিনেতা শামীম হাসান

আপডেট সময় : ০১:১৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫