ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানাই : হাসনাত আবদুল্লাহ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে
এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (ফাইল ছবি)
আজ বুধবার (২৭ আগস্ট) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এ নিন্দা জানান।

হাসনাত আবদুল্লাহ লিখেছেন, আমি আজ বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানাই। শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনের বিরুদ্ধে বলপ্রয়োগের কোনো যৌক্তিকতা নেই।

এর আগে দুপুর দেড়টার দিকে পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা শুরু করেন বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পৌঁছালে পুলিশ সদস্যরা ব্যারিকেড দিয়ে তাদের পথ রোধ করে। পরে শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে।

এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাতাসে টিয়ার গ্যাসের শেলের গন্ধ ছড়িয়ে পড়ে এবং যান চলাচলে বিঘ্ন ঘটে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানাই : হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় : ০৮:০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫