ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

পিআর পদ্ধতি নিয়ে কিছু রাজনৈতিক দল হুমকি দিচ্ছে: মির্জা ফখরুল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়ে কিছু রাজনৈতিক দল হুমকি দিচ্ছেন। অত্যন্ত জোর করছেন বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে ‘বর্ষীয়ান রাজনীতিক কাজী জাফর আহমেদ ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ দেশের সব কিছু ধ্বংস করে দিয়েছে, নষ্ট করেছে। মানুষের মন মানসিকতা সবকিছু পরিবর্তন হয়ে গেছে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন—কোনোদিন রাজনীতিতে হতাশ হইনি । সবসময় সবাইকে সাহস দিয়েছি । ইদানীং মাঝে মাঝে হতাশার ছায়া লক্ষ্য করি। বলবেন কেন?-যেদিকে তাকিয়ে দেখি-দেশের বেশিরভাগ মানুষই নষ্ট হয়ে গেছে। দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি-কোনো অফিস আদালতে যেতে পারবেন না। আগেই বলেছি, আগে ঘুষ দেয়া লাগতো এক লাখ এখন পাঁচ লাখ দিতে হয়।

মির্জা ফখরুল বলেন—অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে গণতন্ত্রে যেতে সংস্কারের মধ্যে নির্বাচনের একটা তারিখও ঘোষণা হয়েছে। আমরা একসাথে যারা আন্দোলন করেছি, সবাই মিলে সংস্কারের ৩১ দফা দিয়েছি। সংস্কারের সবগুলোই ওখানে আছে। সুতরাং সংস্কারের পক্ষে আমরা প্রথম থেকে। কারণ আমরা উপলব্ধি করেছিলাম—বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সংস্কার করার জন্যে সব রকম সহযোগিতা সংস্কার কমিশন এবং অন্তর্বর্তী সরকারকে করছি। কোথাও বাধা সৃষ্টি করিনি। কখনো কোনো বড় রকমের দাবি তুলে রাজপথে নেমে সরকারকে বিব্রত করিনি।

বিএনপি মহাসচিব বলেন—দুর্ভাগ্যজনকভাবে, আজ কিছু রাজনৈতিক দল বা মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল বা ব্যাহত করার জন্য নিত্যনতুন দাবি তুলছে । এমন দাবি তুলছে, যার সঙ্গে মানুষ পরিচিত নয়, সংস্কার শব্দটার সঙ্গেই তো আমাদের সাধারণ মানুষ পরিচিত না। সংখানুপতিক বা পিআর পদ্ধতি বুঝবে না। এটা বুঝতে সময় লাগবে কিন্তু তবে এটা খুবই কঠিন।
আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পিআর পদ্ধতি নিয়ে কিছু রাজনৈতিক দল হুমকি দিচ্ছে: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৭:০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫