ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?
ইউনূসের সরকার এক মাসও টিকবে না

প্রত্যেককেই আমি শিক্ষা দিয়ে ছাড়বো ; হাসিনার ফোনালাপ ফাঁস

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:১৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
  • ৮১৬ বার পড়া হয়েছে

পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন ফোন রেকর্ড ভাইরাল হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ও গোরাশি ইউনিয়নের বাসিন্দা পরিচয়ে শেখ হাসিনার সাথে পরিস্থিতি তুলে ধরে কথা বলেন এক তরুণ। এক পর্যায়ে শেখ হাসিনা আবারও দাম্ভিক আস্ফালন করে বলেন, এক মাঘে শীত যায় না। প্রত্যেককেই আমি শিক্ষা দিয়ে ছাড়বো, আর আমি যেটা বলি সেটা আমি করি।

ঘন ঘন আপা আপা করে তরুণটি জানান, আপা, দেশের অবস্থা খুবই খারাপ। যৌথ বাহিনীর অভিযানে বাড়িতে ঘুমাইতে পারি না। গতকাল গোপালগঞ্জ পার্টি অফিস থেকে ৬ জনকে এরেস্ট করে নিয়ে যায় যৌথ বাহিনী। আপনার জন্মদিনে বঙ্গবন্ধু কলেজে কেক কাটব যখন, তখনই ওসি এসে হাজির।নিজেই ছাত্রদের কলার ধরে নিয়ে যায়। মিছিল করলেই এরেস্ট করে। শেখ হাসিনা বলেন, গোপালগঞ্জের প্রশাসনে বসানো হয়েছে একজন ছাত্রদলের আর একজন শিবিরের।

গোপালগঞ্জে দিকনির্দেশনা দিবে এমন একজনকে সেট করে দেয়ার কথা বললে শেখ হাসিনা বলেন, যার যার এলাকায় কাজ করো। আমি কাল বাংলাদেশে কথা বললাম। এনএসআই, ডিজিএফআই, র‌্যাবকে বলে দিয়েছে, আওয়ামী লীগের এমপি, সাবেক এমপি, সম্ভাব্য এমপি হবে, মেয়র, কাউন্সিলার, চেয়ারম্যান সবার আত্মীয় স্বজনকে এরেস্ট করতে হবে।

তরুণটি বলেন, জোর করে ৭৫ পরবর্তী সময়ের মতো দলে নেয়ার চেষ্টা চলছে। শেখ হাসিনা বলেন, ওসির নাম কি? বাড়ি কোথায়? কত সালে চাকরিতে জয়েন করেছে? বিস্তারিত তথ্য সংগ্রহ করে রাখো। আরো যারা ছাত্রলীগ-আওয়ামী লীগের উপর অন্যায় করতে তাদের তালিকা তৈরি করে রাখো। আমার কাছে পাঠাও। বলো যে এক মাঘে শীত যায় না।

শেখ হাসিনা বলেন, এই সরকার আর একমাস চালাতে পারবে না। জামাত কয়দিন থাকবে? আমি প্রত্যেকটার হিসাব নেব। পুলিশের জন্য আমি ১৫ বছরে কি না করেছি? আমার ছাত্রলীগের গায়ে যারা হাত দিয়েছে, তাদের প্রত্যেককেই সেই হিসাব দিতে হবে। প্রত্যেককে আমি শিক্ষা দিয়ে ছাড়ব।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউনূসের সরকার এক মাসও টিকবে না

প্রত্যেককেই আমি শিক্ষা দিয়ে ছাড়বো ; হাসিনার ফোনালাপ ফাঁস

আপডেট সময় : ১১:১৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪