ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ডের মুনাফা রেট ঘোষণা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৯:০২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ডের ইউনিটহোল্ডারদের জন্য ৭.২৩ শতাংশ মুনাফা রেট ঘোষণা করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের এ মুনাফা রেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ।

বুধবার (২৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) বন্ডের ট্রাস্টি কমিটির সভায় এ মুনাফা অনুমোদন করা হয়।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হওয়ার পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষিত মুনাফা বিতরণ করা হবে। এ মুনাফা দিতে যোগ্য বন্ডধারী নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে আগামী ২৩ সেপ্টেম্বর।

মুনাফা রেট ঘোষণাকে কেন্দ্র করে এদিন আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ডের লেনদেনে কোনো দরসীমা থাকছে না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ডের মুনাফা রেট ঘোষণা

আপডেট সময় : ০৫:৩৯:০২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫