ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লায়লাকে হত্যাচেষ্টা টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে বাদীর সাক্ষ্য গ্রহণ শুরু

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

‎টিকটকার লায়লা আখতার ফরহাদকে মারধর ও হত্যাচেষ্টা মামলায় আরেক টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

‎বুধবার (২৭ আগস্ট) ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে মামলার বাদী লায়লা আখতার ফরহাদ সাক্ষ্য দেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাকেজেরা করেন।

তবে এদিন তার জেরা শেষ না হওয়ায় আগামী ২৯ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান এতথ্য নিশ্চিত করেন। ‎গত ৪ ফেব্রুয়ারি আসামির এ মামলায় চার্জ গঠন করে আদালত।

‎মামলায় অভিযোগে বলা হয়, প্রিন্স মামুনের সঙ্গে ফেসবুকে লায়লার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের কথা চূড়ান্ত হয়। তখন থেকে মামুন লায়লার বারিধারা ডিওএইচএসের বাসায় বাস করতে থাকেন ও বিভিন্ন অজুহাতে লায়লার কাছ থেকে টাকা নিতেন। প্রায় সময় মাদকসেবন করে গভীর রাতে বাসায় আসতেন। এমনকি মাঝে মধ্যে লায়লাকে মারপিট করতেন।

২০২৩ সালের ১১ ডিসেম্বর উত্তরায় একটি জন্মদিনের অনুষ্ঠান শেষে বাসায় ফেরেন তারা। এ সময় মামুনসহ আরও দুজন মদপানের জন্য মিরপুরে যাওয়ার পরামর্শ করেন। লায়লা তাকে নিষেধ করেন এবং বাধা দেন। এতে মামুন উত্তেজিত হয়ে লায়লাকে গালি দেন, মারধর করেন ও হত্যার চেষ্টা করেন।

‎গত বছরের ৩১ জানুয়ারি প্রিন্স মামুনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

লায়লাকে হত্যাচেষ্টা টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে বাদীর সাক্ষ্য গ্রহণ শুরু

আপডেট সময় : ০৫:০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫