ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪৭ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের সীমান্তবর্তী ঝোব জেলায় সেনা-পুলিশ নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের সংঘাত হয়েছে। এতে অন্তত ৪৭ সন্ত্রাসী নিহত হয়েছে।

ঝোব জেলার সঙ্গে সীমান্ত আছে আফগানিস্তানের। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন, সীমান্তের সাম্বাজা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টায় ছিল একদল ব্যক্তি। ব্যাপারটি আঁচ করতে পেরে ওই ব্যক্তিদের লক্ষ্য করে গুলি ছোড়েন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। জবাবে পাল্টা গুলি ছোড়ে অনুপ্রবেশকারীরাও। দু’পক্ষের পাল্টাপাল্টি গুলিতে নিহত হন ৪৭ জন অনুপ্রবেশকারী।

পরে জানা গেছে, এই অনুপ্রবেশকারীরা সবাই আফগানিস্তানের নাগরিক এবং সেখানে ক্ষমতাসীন তালেবান গোষ্ঠীর সঙ্গে কোনও না কোনওভাবে সম্পর্কিত। পাকিস্তানের তালেবানগোষ্ঠী তেহরিক-ই তালেবানে যোগ দিতে তারা ঝোব সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছিল।

অভিযানে নিরাপত্তা বাহিনীর কতজন নিহত হয়েছেন, তা জানাননি কর্মকর্তারা। তবে তারা দাবি করেছেন, অনুপ্রবেশকারীদের মধ্যে অধিকাংশই নিহত হয়েছেন, বাকিরা সীমান্ত দিয়ে আফগানিস্তানে পালিয়ে গেছেন। সূত্র: জিও নিউজ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪৭ সন্ত্রাসী নিহত

আপডেট সময় : ০৪:৫৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫