ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

জুলাই সনদের আইনি ভিত্তি দিলে ফেব্রুয়ারির নির্বাচনের জন্য প্রস্তুত: নাহিদ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৫৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ৮৫৪ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “জুলাই সনদের আইনি ভিত্তি যত তাড়াতাড়ি দেওয়া যাবে, নির্বাচনের পথে আমরা তত দ্রুত এগোব। যদি ফেব্রুয়ারির মধ্যে এই কাজ সম্পন্ন হয়, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আমরাও প্রস্তুত।”

মঙ্গলবার (২৬ আগস্ট) চীনের উদ্দেশে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

নাহিদ বলেন, এখন পর্যন্ত জুলাই সনদ নিয়ে কোনো উদ্যোগ আমরা দেখছি না। সে জায়গা থেকে আমরা বলেছি, সংস্কারকে পাশ কাটিয়ে নির্বাচনের দিকে গেলে তা প্রশ্নবিদ্ধ হবে। ফলে যত দ্রুত আমরা জুলাই সনদের বিষয়টি সুরাহা করতে পারব, তত দ্রুত আমরা নির্বাচনের দিকে যেতে পারব।

চীন সফরে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানান নাহিদ ইসলাম। এ সফরের মাধ্যমে দুই দেশের সরকার ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন ঘটবে বলে মনে করেন তিনি।

নাহিদ ইসলামের নেতৃত্বে সফরকারী দলে রয়েছেন সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসীন রিয়াজ।

এনসিপির নেতারা জানান, চীন সফরকালে তারা একটি বিশ্ববিদ্যালয়, একটি গ্রাম ও শিল্পকারখানা পরিদর্শন করবেন। চায়না কমিউনিস্ট পার্টির সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাদের।

চীন সফর উপলক্ষে গত বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসে এনসিপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের জন্য এক সংবর্ধনার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদের আইনি ভিত্তি দিলে ফেব্রুয়ারির নির্বাচনের জন্য প্রস্তুত: নাহিদ

আপডেট সময় : ১০:৫৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫