ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

‘মিস স্টার ইউনিভার্স’ বিজয়ী অনন্যা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় ‘মিস স্টার ইউনিভার্স’ মুকুট জয় করে দেশে ফিরলেন বাংলাদেশি মডেল অনন্যা আফরিন। সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্বের নয়টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। 

দেশে ফেরার পর অনন্যা আফরিনকে সংবর্ধনা জানাতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশের সিনেমা ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি কাজী হায়াত, প্রযোজক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সামসুল আলম, শিল্পী সমিতির সহসভাপতি ডিএ তায়েব, অভিনেতা শাওন আশ্রাফ, ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন, অনন্যার মা নাছিরাসহ অনেকে।

অনন্যা আফরিন বলেন, এই সাফল্যের জন্য আমি সৃষ্টিকর্তা, আমার মা ও আমার শিক্ষক পিয়াল ভাইকে ধন্যবাদ জানাই। মিস স্টার ইউনিভার্স প্রতিযোগিতায় দেশের পতাকা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে পেরে আমি গর্বিত। এই অর্জন শুধু আমার নয়, সারা বাংলাদেশের। দোয়া করবেন, যেন ভবিষ্যতেও দেশের নাম আরো উজ্জ্বল করতে পারি।

অনুষ্ঠানে বক্তারা অনন্যা আফরিনের এই আন্তর্জাতিক অর্জনকে বাংলাদেশের জন্য এক গৌরবময় সাফল্য হিসেবে উল্লেখ করেন এবং তার আগামীর পথচলার জন্য শুভকামনা জানান।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘মিস স্টার ইউনিভার্স’ বিজয়ী অনন্যা

আপডেট সময় : ০৬:৫৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫