ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ইসির প্রশংসায় গাজীপুর বিএনপি, সমালোচনায় বাগেরহাটবাসী

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

একটি সংসদীয় আসন বাড়ানোয় নির্বাচন কমিশনের (ইসি) প্রশংসা করেছে গাজীপুরবাসী। পাশাপাশি গাজীপুরবাসী সবসময় ইসির সঙ্গে থাকবে বলেও জানান। একটি আসন বাড়ানোয় শুনানিতে গাজীপুরবাসীর অভিনন্দন আর কৃতজ্ঞতার বানে সিক্ত নির্বাচন কমিশন।

অন্যদিকে, একটি সংসদীয় আসন কমানোয় শুনানিতে বাগেরহাটবাসী ইসির সমালোচনা করেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) আগারগাঁওস্থ নির্বাচন ভবনে ঢাকা অঞ্চলের শুনানি চলছে। এতে গাজীপুরের প্রতিনিধিরা দাবি-আপত্তির শুনানিতে এসে ছোটখাটো অভিযোগ থাকলেও তা উপেক্ষা করে ইসির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এসময় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। ইসি সচিব আখতার আহমেদ সঞ্চালনা করেন শুনানিতে।

শুনানিতে বিএনপি নেতা একেএম ফজলুল হক মিলন বলেন, আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল গাজীপুরে আসন বাড়ানোর। সিইসি ও অন্য যে নির্বাচন কমিশনার বর্তমানে রয়েছেন, তারা অতীতের যে কোনো সময়ে চেয়ে সততা, নিষ্ঠা ও আন্তরিকতায় আপনার এক নম্বরে রয়েছেন।…বেশি প্রশংসা করবো না। আপনারা গাজীপুরবাসীর প্রতি যে বদান্যতা দেখিয়েছেন তাতে আমরা কৃতজ্ঞ, সময়যোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। এসময় সুষ্ঠু নির্বাচনের জন্য যে কোনো ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, আপনাদের পাশে থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। যেকোনো আন্দোলন, সংগ্রাম বলেন ন্যায় সঙ্গত বিষয়ে সাড়া দেবো। অধিকার আদায়ে ইসিকে সহায়তা করবো।

কৃতজ্ঞতার জবাবে শুনানি শেষে মঞ্চ থেকে ইসি সচিব বলেন, আপনারা এসেছেন, এতেই আমরা ধন্য।

গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে বাগেরহাটের আসন চারটি থেকে কমিয়ে তিনটির প্রস্তাব করা হয়। আর গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে করা হয় ছয়টি। বাগেরহাটবাসী আসন কমানোয় ইসির কঠোর সমালোচনা করলেও উল্টোচিত্র গাজীপুরবাসীর।

শুনানি থেকে বেরিয়ে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেন, আমাদের কয়েকজন আজকের শুনানিতে বিভিন্ন আসনে থানা, ওয়ার্ড সংযোজনের দাবি দাবি জানিয়েছেন। বাকি সবাই ইসির পক্ষে ছিলাম। আসন বাড়ানোয় আমরা কমিশনকে কৃতজ্ঞতা জানিয়েছি।

জেলা বিএনপির আহ্বায়ক বিএনপি নেতা একেএম ফজলুল হক মিলন বলেন, এবার গাজীপুরে ৫টি থেকে ৬টি আসন করেছে; আমরা ইসিকে অভিনন্দন জানিয়েছি, কৃতজ্ঞতা জানিয়েছি। আমাদের ছোটখাটো কিছু দাবি ছিল, অত্যন্ত শালীনতার সঙ্গে তা তুলে ধরা হয়েছে। দুয়েকটি বিষয়ে ইসি যে সিদ্ধান্ত দেবেন তা আমরা মেনে নেবো।

এবার ৮৩টি সংসদীয় এলাকার সীমানা নিয়ে এক হাজার ৭৬০টি আপত্তি-পরামর্শের আবেদন নির্বাচন কমিশনে জমা হয়। ২৪-২৭ অগাস্ট  শুনানি শেষে এসব আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসির প্রশংসায় গাজীপুর বিএনপি, সমালোচনায় বাগেরহাটবাসী

আপডেট সময় : ০৩:৪৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫