ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পিলখানায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। মঙ্গলবাল সকালে বিজিবির সদর দফতরের সম্মেলন কক্ষে এ বৈঠকটি শুরু হয়েছে।

এ বছরের ফেব্রুয়ারিতে দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তারই ধারাবাহিকতায় এবার ঢাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

ঢাকার সম্মেলনে সীমান্ত হত্যা, পুশইন ও অনুপ্রবেশ রোধ, ভারত থেকে মাদক, অস্ত্র ও গোলাবারুদসহ অন্যান্য নিষিদ্ধ দ্রব্যের চোরাচালান প্রতিরোধের বিষয়ে আলোচনা হবে।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এর নেতৃত্বে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করেছেন। বিএসএফ মহাপরিচালক শ্রী দালজিৎ সিং চৌধুরী, আইপিএস এর নেতৃত্বে ১১ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিয়েছেন এ বৈঠকে।

উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালকরা নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। পাশাপাশি সীমান্ত-সম্পর্কিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও এ সম্মেলনে অংশ নিচ্ছেন।

সম্মেলনে আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন ও অননুমোদিত অবকাঠামো নির্মাণ রোধ, সীমান্তবর্তী নদীর তীর সংরক্ষণ, সীমান্তবর্তী নদীর পানির ন্যায্য হিস্যা আদায়, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে যৌথ উদ্যোগের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী প্রচারণার কারণে সীমান্তে যে উত্তেজনা তৈরি হয়েছে তা প্রশমনের উদ্যোগও নেওয়া হবে। পাশাপাশি দ্বিপাক্ষিক বিষয় ও দুই দেশের সীমান্ত স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন দিক নিয়েও আলোচনা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

পিলখানায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু

আপডেট সময় : ০১:৩৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫