ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লুট হওয়া অস্ত্র উদ্ধারে মিলবে পুরস্কার, পিস্তল-শটগানে ৫০ হাজার টাকা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় তিনি এ কথা বলেন।

তিনি জানান, পিস্তল ও শটগান উদ্ধার করলে ৫০ হাজার টাকা, চায়না রাইফেল উদ্ধার করলে ১ লাখ, এসএমজি দেড় লাখ, এলএমজি ৫ লাখ ও প্রতি গুলির ক্ষেত্রে ৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে। তথ্যদাতাদের পরিচয় গোপন করা হবে।

এছাড়া তিনি গাজীপুরে পুলিশ কমিশনার যাওয়া-আসার সময় রাস্তা বন্ধ রাখার বিষয়ে বলেন, এ বিষয়ে আলোচনা হয়েছে এবং আইজিপি সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পুলিশের একজন ভারতে আটক হয়েছেন এ বিষয়ে তিনি বলেন, তাকে ইন্টারপোলের মাধ্যমে যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনা হবে। বিজিবি-বিএসএফের মধ্যেও আসামি বিনিময়ের একটা চুক্তি আছে এর মাধ্যমেও আনার চেষ্টা করা হবে।

নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সুষ্ঠুতা নির্ভর করে জনগণ এবং রাজনৈতিক দলের ওপর। এরা যখন নির্বাচনমুখী হয়ে যাবে তখন এসব সমস্যা কমে যাবে। সবার সাহায্য সহযোগিতায় আমরা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারব।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ বাণিজ্য বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও অনিয়ম দেখলে জানাবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর অনেক আত্মীয় স্বজন গজিয়েছে। এরকম কেউ পরিচয় দিলে জানাতে হবে, রিপোর্ট করতে হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে মিলবে পুরস্কার, পিস্তল-শটগানে ৫০ হাজার টাকা

আপডেট সময় : ০২:৩৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫