ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না: সারজিস আলম

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:০৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যেকোনো ধরনের বাধা সৃষ্টি হলে সংশ্লিষ্টদের মুখোশ উন্মোচন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রবিবার (২৪ আগস্ট) মধ্য  রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাঁধা হয়ে দাঁড়াবে, তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে। জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার পর অন্য আলাপের শুরু হতে পারে। তার আগে না।

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেয়া হবে না।

সেখানে তিনি লেখেন, সাধু সাবধান। কে কী করছেন কিংবা করতে চাচ্ছেন কোনো কিছুই গোপন থাকবে না। শেখ হাসিনা তো জান নিয়ে পালাইতে পারসে। আপনারা সেটাও পারবেন না। জনগণ এতো ভালো না।

সারজিস আলম তার স্ট্যাটাসের শেষে আরো একটি লাইন যুক্ত করেছেন, তবে তা প্রকাশযোগ্য নয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না: সারজিস আলম

আপডেট সময় : ১১:০৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫