ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রতারণার বিষয়ে ডিএসইর সতর্কবার্তা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৪৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নাম, লোগো এবং ঠিকানা ব্যবহার করে গড়ে উঠেছে বেশ কয়েকটি ভুয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ। এর মাধ্যমে তারা বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করছে, যা ডিএসই’র ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে এসেছে৷ তাই এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ডিএসই।

রবিবার (২৪ আগস্ট) ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পুঁজিবাজারের এক শ্রেণির অসৎ ব্যক্তিবর্গ ডিএসইর নাম, ঠিকানা, লোগো ব্যবহার করে হোয়াটঅ্যাপ গ্রুপের মাধমে নিত্য নতুন পদ্ধতিতে অভিনব কায়দায় প্রতারণা চালিয়ে যাচ্ছে। যা ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে এসেছে ৷

এ ব্যাপারে ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে বিনিয়োগকারী তথা পুঁজিবাজারের স্বার্থে রেগুলেটর, সকল ব্রোকাজের হাউজ, সিডিবিএল, ব্যাংকসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানে চিঠির মাধ্যমে অবগত করা হয়েছে ৷

ডিএসইর ওয়েবব্যানারেও এই ধরনের প্রতারণা থেকে সাবধানতা অবলম্বনের জন্য অনুরোধ জানানো হয়েছে৷ এছাড়া, ক্ষিলক্ষেত থানায় এ ব্যাপারে অভিযোগ দাখিল করা হয়েছে এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে ।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, শেয়ার বা সিকিউরিটিজ লেনদেনের একমাত্র মাধ্যম হলো ডিএসই এবং সিএসইর সনদপ্রাপ্ত ব্রোকারেজ প্রতিষ্ঠান এবং ডিএসই মোবাইল অ্যাপ৷ যদি কেউ এ ব্যাপারে আপনাকে অতিরিক্ত মুনাফার লোভ দেখায়, তা থেকে দুরে থাকুন৷ পুঁজি আপনার, বিনিয়োগ আপনার৷ তাই অসাধু চক্রের পাল্লায় পরে আপনার কষ্টার্জিত অর্জন বিনিয়োগ করে প্রতারিত হবেন না৷ প্রতারণা থেকে দূরে থাকুন এবং জেনে ও বুঝে বিনিয়োগ করুন ৷

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রতারণার বিষয়ে ডিএসইর সতর্কবার্তা

আপডেট সময় : ১০:৪৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫