ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসিতে রুমিন ফারহানার নেতৃত্বে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

সংসদীয় আসনের সীমানা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) শুনানিতে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার গ্রুপ জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনসিপি)’র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহর ওপর হামলা করেছে বলে অভিযোগ তোলা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত শুনানির এক পর্যায়ে এ ঘটনা ঘটে। উত্তেজনা বাড়লে ইসি কর্মকর্তারা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এনসিপির মুখ্য সংগঠক আতাউল্লাহ বলেন, শুনানিতে আমি কথা বলতে যাবো, রুমিন ফারহানা তখন আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর রুমিন ফারহানার গুন্ডবাহিনী আমাকে ফুটবলের মতো লাথি মারতে থাকে।

এদিকে, রুমিন ফারহানা বলেন, কেউ ধাক্কা দিলে আমার লোকজন তো বসে থাকবে না। তারা গত ১৫ বছরেও বসে থাকেনি। ধাক্কার বদলে ধাক্কা আসবেই। আমি শুনানিতে ভদ্র লোক নিয়ে আসছি। আর তারা নিয়ে আসছে গুন্ড পান্ডা। গত ১৫ বছরে যা হয়নি আজ তা হয়েছে। তারা আমার গায়ে ধাক্কা দিয়েছে। তার পরেই আমার লোকেরা তাকে জবাব দিয়েছে।

উল্লেখ্য, এদিন ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সীমানা সংশোধন নিয়ে শুনানি হয়। শুনানিতে অংশ নিয়ে রুমিন ফারহানা ইসির প্রকাশিত খসড়ার পক্ষে যুক্তি দেন। অন্যদিকে কয়েকজন অংশগ্রহণকারী খসড়ার বিরোধিতা করে নিজেদের অবস্থান উপস্থাপন করেন।

খসড়ার বিরোধিতাকারীরা অভিযোগ করেন, বিজয়নগর উপজেলা থেকে বুধস্তি, চান্দুয়া ও হরষপুর— এই তিনটি ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করা হয়েছে। তারা দাবি জানান, পুরো উপজেলাকে অখণ্ড রাখতে হবে।

উল্লেখ্য, আসন পুনর্নির্ধারণ সংক্রান্ত শুনানির প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের দাবি-আপত্তি শোনা হয়। শুনানি চলবে আগামী বুধবার পর্যন্ত।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

ইসিতে রুমিন ফারহানার নেতৃত্বে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

আপডেট সময় : ০৩:৩৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫