ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

‘ছেলে ইসলামিক লাইনে পড়াশোনা করে,আম্মু সিনেমা করবে এটা ভাল লাগবে না’ চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত অনন্ত জলিলের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

ঢাকাই চলচ্চিত্রের নায়ক ও প্রযোজক অনন্ত জলিল চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, তাঁর ছেলেরা ইসলামী শিক্ষায় মনোনিবেশ করেছে। তাই বাবার চলচ্চিত্রে কাজ করা বা মায়ের অভিনয় চালিয়ে যাওয়া তাঁদের ভালো লাগবে না বলে মনে করছেন এই অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্ত জলিল বলেন, ‘আমার হাতে এখনো কিছু সিনেমার কাজ বাকি আছে। সেগুলো শেষ করার পর হয়তো চলচ্চিত্র ছেড়ে দেব। কারণ আমার দুই ছেলে ইসলামিক পড়াশোনায় মনোযোগী। ওদের বাবা-মা যদি সিনেমা চালিয়ে যায়, সেটা ওদের কাছে ভালো দেখাবে না।’

তিনি জানান, বড় ছেলে ইতোমধ্যেই ৮ পারা কোরআনের হাফেজ হয়েছে। ছোট ছেলেও কোরআন রিডিং শেষ করে দ্বিতীয়বার শুরু করেছে। বড় ছেলের বয়স সাড়ে ১০ বছর আর ছোটটির সাড়ে ৭ বছর। ‘বর্ষা যখন প্রথমবার প্রেগন্যান্ট হয়, তখনই আমরা নিয়ত করি আমাদের সন্তানকে মুফতি বানাবো। চাই ওরা একসময় মদিনায় পড়াশোনা করুক।’

বর্তমানে ছেলেরা মানারাতে পড়াশোনা করছে। অনন্তের ভাষায়, ‘মানারাতে ইংলিশ মিডিয়ামের পাশাপাশি ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। জোহরের নামাজের পরই ছুটি দেয়। বাসায় ফেরার পর টিচার পড়ায়, এরপর ওরা মাদ্রাসায় যায়। বলতে পারেন, ওরা আমাদের চেয়েও বেশি ব্যস্ত।’

স্ত্রী বর্ষার চলচ্চিত্র ছাড়ার প্রসঙ্গেও অনন্ত জানান, ‘যেহেতু ওরা ইসলামিক আর জেনারেল—দুই দিকেই পড়াশোনা করছে, তখন ওদের কাছে ভালো লাগবে না যদি ওর মা সিনেমায় থাকে। আমিও চাইবো না, আমার সন্তানরা ইসলামী শিক্ষায় এগোবে আর আমি সিনেমা করে যাবো। তাই মনে হয় এই লাইন থেকে সরে দাঁড়ানোই ভালো হবে।’

এদিকে অনন্ত জলিল জানান, তাঁর অভিনীত ‘নেত্রী দ্য লিডার’ সিনেমার কাজ প্রায় ৭০ ভাগ শেষ হয়েছে। খুব শিগগিরই ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ছেলে ইসলামিক লাইনে পড়াশোনা করে,আম্মু সিনেমা করবে এটা ভাল লাগবে না’ চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত অনন্ত জলিলের

আপডেট সময় : ০২:০৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫