ঢাকা ০৯:২২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুড়িগঙ্গায় মিলল নারী-শিশুসহ ৪ লাশ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ৩৮১ বার পড়া হয়েছে

ঢাকায় বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চার জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় ও দুপুরের দিকে পৃথক স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

মীরের বাগ এলাকা থেকে উদ্ধার করা হয় আনুমানিক ৩০ বছর বয়সী এক নারী ও চার-পাঁচ বছর বয়সী এক ছেলে শিশুর লাশ। দুজনেরই গলায় কাপড় প্যাঁচানো ছিল বলে জানিয়েছে সদরঘাট ফাঁড়ির নৌপুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আকতার হোসেন জানান, নৌ–পুলিশ চার জনের মরদেহ উদ্ধারের খবর দিয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরো জানান, কালিন্দী ইউনিয়নের মাদারিপুর ঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করেন বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। ওই পুরুষের এক হাতের সঙ্গে নারীর একটি হাত বাঁধা ছিল।

পুলিশ বলছে, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য চার জনের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ

বুড়িগঙ্গায় মিলল নারী-শিশুসহ ৪ লাশ

আপডেট সময় : ১২:০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫