ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কোহলি-রোহিতকে অবসরে পাঠানোর প্রশ্নই নেই!

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

ভারতের ক্রিকেট মহলে বিরাট কোহলি ও রোহিত শর্মার ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে চলছে গুঞ্জন। ঠিক এ অবস্থায় এবার মুখ খুলল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কর্তা। বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা স্পষ্ট জানালেন-কোনও ক্রিকেটারকে অবসরের জন্য চাপ দেওয়া হয় না, সেটা পুরোপুরি ব্যক্তিগত সিদ্ধান্ত।

সম্প্রতি নানা মহলে শোনা যাচ্ছিল, কোহলি-রোহিতকে ছাড়াই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা করছে বোর্ড। এমনকি অস্ট্রেলিয়া সিরিজেই নাকি তাঁদের বিদায় সংবর্ধনা দেওয়ার চিন্তাভাবনাও চলছে। তবে রাজীব শুক্লা একে গুজব বলে উড়িয়ে দিয়েছেন, ‘ওরা তো এখনও ওয়ানডে খেলছে। যতদিন খেলছে, ততদিন বিদায় সংবর্ধনার প্রশ্নই ওঠে না। কোহলি খুব ফিট, রোহিতও দারুণ খেলছে। সময়টা আসতে দিন, এখনই কেন বিদায়ের কথা ভাবছেন?’

খাতায়কলমে রোহিত শর্মাই ভারতের ওয়ানডে অধিনায়ক। অন্যদিকে বিরাট কোহলি এখনও দলের অন্যতম ভরসা। দুজনেই প্রকাশ্যে জানিয়েছেন, ২০২৭ বিশ্বকাপে খেলতে চান তাঁরা। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে- চার বছর পরও ফিটনেস ও ফর্ম ধরে রাখতে পারবেন কি না।

বোর্ডের একাংশ অবশ্য মনে করছে, সুযোগ এখনো খোলা। যদি রোহিত-কোহলি দেশীয় ক্রিকেটে পারফর্ম করতে পারেন, বিশেষ করে বিজয় হাজারে ট্রফিতে, তাহলে ২০২৭ বিশ্বকাপে তাঁদের জায়গা পাওয়া সম্ভব। তবে ফর্ম ও ফিটনেসে ঘাটতি থাকলে তখন আর সুযোগ মিলবে না।

আপাতত অন্তত অবসরের প্রশ্ন নেই। ভারতের দুই মহাতারকার ভাগ্য নির্ধারণ করবে মাঠের পারফরম্যান্সই!

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

কোহলি-রোহিতকে অবসরে পাঠানোর প্রশ্নই নেই!

আপডেট সময় : ০৭:৫৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫