ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনা এক্সপ্রেস ট্রেন বিমানবন্দরে লাইনচ্যুত

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

তারাকান্দি থেকে ছেড়ে আসা আন্তঃনগর যমুনা এক্সপ্রেস (৭৪৬) ট্রেনের একটি কোচ লাইনচ্যুত হয়েছে। ফলে একটি লাইন বন্ধ থাকায় ঢাকাগামী ট্রেনগুলোর ঢাকায় প্রবেশ করতে বিলম্ব হচ্ছে। তবে ঢাকা থেকে সব ট্রেন যথা সময়ে ছাড়ছে।

শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টা ১০ মিনিটের দিকে বিমানবন্দর স্টেশনের আউটার সিগনালের কাছে এই ঘটনা ঘটে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে ঢাকা রেলওয়ে স্টেশনের দায়িত্বশীল সূত্র। ঘটনায় ট্রেনের প্রথম দিকের তিন নম্বর (৭০৬৩) কোচের বগি লাইনের বাইরে চলে যায়।

দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার পরপরই লাইনচ্যুত কোচের সামনের অংশ ক্যান্টনমেন্ট স্টেশনে এবং পেছনের অংশ টঙ্গি রেলওয়ে স্টেশনে পাঠানো হয়েছে। ফলে সেকশন ক্লিয়ার করা হয়েছে।

আরও জানায়, ঢাকা থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে। সেটি ক্যান্টনমেন্ট স্টেশনে ছোট শান্টিং শেষে উদ্ধারে যাবে। তারপর সবগুলো কোচকে ঢাকায় এনে শান্টিং করে যমুনা এক্সপ্রেস ট্রেন চালানো হবে।

আরেকটি সূত্র জানায়, লাইনচ্যুতের ঘটনায় কেউ হতাহত হয়নি। ঢাকা থেকে ট্রেনগুলো ছেড়ে গেলেও আসতে বিলম্ব হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক

যমুনা এক্সপ্রেস ট্রেন বিমানবন্দরে লাইনচ্যুত

আপডেট সময় : ০১:৫৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫