ঢাকা ১১:৪২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বাহরাইনে লিড নিয়েও হারল বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাইয়ের প্রস্তুতির জন্য বাহরাইনে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। গতকাল রাতে বাহরাইন অ-২৩ দলের বিপক্ষে ২-৪ গোলে হেরেছে সাইফুল বারী টিটুর শিষ্যরা। যদিও প্রথমার্ধে বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে ছিল।

বাংলাদেশ ও বাহরাইন অ-২৩ দলের মধ্যকার ম্যাচটি ফিফা টায়ার-২ ম্যাচের স্বীকৃতি পেয়েছে। দুই দল ম্যাচটি ক্লোজড ডোর করায় ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। নানা মাধ্যমে জানা গেছে, বাংলাদেশের হয়ে মিরাজুল ইসলাম জোড়া গোল করেন। প্রথম ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হেরেছিল। দ্বিতীয় ম্যাচে ২ গোল দিয়েও চার গোল হজম করেছে।

বাফুফে আজ সকালে সহকারী কোচ আতিকুর রহমান মিশুর ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়া দিয়েছে। তিনি বলেন, ‘বাহরাইনে দুটি ম্যাচ খেলার মাধ্যমে ভিয়েতনামের জন্য আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। এখন ক্যাম্পে ২৪ জন রয়েছে। ২৪ জনই ম্যাচ খেলার সময় পেয়েছে। বাফুফেকে ধন্যবাদ আমাদের এমন সুযোগ করে দেয়ার জন্য।’

বাংলাদেশ অ-২৩ দল বাহরাইন থেকে ঢাকা ফেরার কথা আগামীকাল। ঢাকায় কয়েক দিন অনুশীলন করে ভিয়েতনামে রওনা হবেন জায়ানরা। ঢাকা থেকে কিউবা মিচেল আর ফাহমিদুল ইতালি থেকে ভিয়েতনাম পৌঁছানোর কথা রয়েছে। এএফসি অ-২৩ টুর্নামেন্টে বাফুফে এবারই প্রথম এত জোর দিয়েছে। আগে কখনো এই দলকে প্রস্তুতি ম্যাচ খেলতে বিদেশে ক্যাম্প ও ম্যাচ খেলানো হয়নি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাহরাইনে লিড নিয়েও হারল বাংলাদেশ

আপডেট সময় : ১২:৫৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫