ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

‘হাসিনাকে দিয়েই বাংলাদেশিদের বিতাড়নের কাজ শুরু করুন’: মোদির উদ্দেশে ওয়াইসি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন হায়দরাবাদের সাংসদ এবং এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) এক অনুষ্ঠানে ওয়াইসি বলেছেন, কেন্দ্রীয় সরকার যদি ভারত থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে চায়, তাহলে তাদের পদচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েই সে কাজ শুরু করা উচিত।

আন্দোলনের জেরে গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ভারতে চলে যান শেখ হাসিনা এবং সেই থেকে ওই দেশেই আছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের অনুষ্ঠানে নরেন্দ্র মোদির সরকারের উদ্দেশে ওয়াইসি প্রশ্ন রাখেন, কেন আমরা হাসিনাকে এ দেশে আশ্রয় দিয়েছি? তিনিও তো একজন বাংলাদেশি!

এআইএমআইএম নেতা অভিযোগ করেন, মালদা ও মুর্শিদাবাদের দরিদ্র বাংলাভাষী ভারতীয়দের বিভিন্ন রাজ্য থেকে জোর করে ধরে এনে বাংলাদেশ সীমান্তবর্তী ‘নো ম্যানস ল্যান্ড’-এ ছেড়ে দিয়ে আসা হচ্ছে। মোদি সরকারের ‘বাং‌লাদেশি বিতাড়নের নীতি’ নিয়ে প্রশ্ন তুলতে গিয়েই হাসিনা-প্রসঙ্গের অবতারণা করেন তিনি। 
 
প্রসঙ্গত, শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর তার বিরুদ্ধে গণহত্যাসহ একাধিক অভিযোগে মামলা হয়েছে। তাকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে চিঠিও পাঠিয়েছে ঢাকা। তবে এখন পর্যন্ত এতে সাড়া দেয়নি ভারত। 
আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘হাসিনাকে দিয়েই বাংলাদেশিদের বিতাড়নের কাজ শুরু করুন’: মোদির উদ্দেশে ওয়াইসি

আপডেট সময় : ০৫:১৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫