ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

নিরাপত্তা পরিষদকে যা বলল পাকিস্তান জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় কেবল মুসলিমদের নাম

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:১৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

ডান চরমপন্থী এবং ফ্যাসিবাদী আন্দোলনের উত্থানের প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) দৃষ্টি আকর্ষণ করে ‘ইসলাম ও মুসলমানদের প্রতি বিপজ্জনক কলঙ্কিতকরণ’-এর নিন্দা জানিয়েছে পাকিস্তান।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম ইফতিখার বলেন, এটা বোধগম্য নয় এবং প্রকৃতপক্ষে অগ্রহণযোগ্য যে, নিরাপত্তা পরিষদের সন্ত্রাসী তালিকায় প্রতিটি নামই মুসলিম। অন্যদিকে সন্ত্রাসী এবং সহিংস চরমপন্থীরা নজরদারির বাইরে রয়েছে। তালিকায় কোনও অমুসলিম নেই।

‘সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি’ শীর্ষক নিরাপত্তা পরিষদের বৈঠকে পাক রাষ্ট্রদূত নতুন এবং উদীয়মান হুমকি অন্তর্ভুক্ত করতে নিষেধাজ্ঞা ব্যবস্থায় পর্যাপ্ত পরিবর্তন আনার প্রয়োজনীয়তার উপর জোর দেন। পাশাপাশি ‘ইসলাম ও মুসলমানদের প্রতি কলঙ্কিতকরণের অবসান’ ঘটানোর আহ্বান জানান তিনি।

জাতিসংঘে পাক রাষ্ট্রদূত বলেন, আমাদের বাস্তবতা মেনে নিতে হবে। বিশ্বের বেশ কয়েকটি দেশ ও অঞ্চলে ডানপন্থী, চরমপন্থী এবং ফ্যাসিবাদী আন্দোলনের উত্থান বেড়েছে, যার ফলে সন্ত্রাসী সহিংসতা দেখা দিয়েছে’’, বলেন ইফতিখার।

‘‘তবুও আমরা অমুসলিমদের কর্মকাণ্ডকে সন্ত্রাসবাদ হিসেবে দেখছি না বরং প্রায়শই তাদের কর্মকাণ্ডকে সহিংস অপরাধ হিসেবে বর্ণনা করার প্রবণতা দেখতে পাচ্ছি,’’ মন্তব্য করেন পাকিস্তানের রাষ্ট্রদূত।
পাক কূটনীতিক আরও উল্লেখ করেন, বিদ্যমান পরিস্থিতি জাতিসংঘ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ঘোষিত অবস্থানের পরিপন্থী যে, সন্ত্রাসবাদ একটি বিশ্বব্যাপী ঘটনা এবং এটি কোনও ধর্ম, জাতীয়তা, সভ্যতা বা জাতিগত গোষ্ঠীর সাথে যুক্ত হতে পারে না এবং করা উচিত নয়।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিরাপত্তা পরিষদকে যা বলল পাকিস্তান জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় কেবল মুসলিমদের নাম

আপডেট সময় : ০৯:১৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫