ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

গ্যাস সংযোগ বিচ্ছিন্নের হুমকি দিয়ে প্রতারণা, সতর্ক করল তিতাস

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৪০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ৩২৩ বার পড়া হয়েছে

তিতাস গ্যাসের নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র গ্রাহকদের সঙ্গে প্রতারণার চেষ্টা করছে। সংযোগ বিচ্ছিন্ন করার ভয় দেখিয়ে তারা বিকাশ, নগদ, রকেট ও উপায়সহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে বিল পরিশোধ করতে গ্রাহকদের প্রলুব্ধ করছে। এ বিষয়ে গ্রাহকদের সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

বুধবার (২০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি প্রতারকরা ফোন করে নিজেদের তিতাস গ্যাস কর্তৃপক্ষ পরিচয় দিচ্ছে। এমনকি মিথ্যা ম্যাজিস্ট্রেট অভিযানের ভয় দেখিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দিয়ে তাদের সরবরাহ করা ব্যক্তিগত নম্বরে অর্থ পরিশোধ করতে বলছে।

তিতাস গ্যাস জানিয়েছে, সংস্থাটি কখনো নগদ অর্থে লেনদেন করে না। সব ধরনের বিল ব্যাংক ও অনুমোদিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে গ্রহণ করা হয়। তাই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যক্তিগত মোবাইল নম্বরে টাকা পাঠানো থেকে বিরত থাকতে অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতারক চক্রের এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ অবৈধ এবং বিভ্রান্তিকর। তাই গ্রাহকদের সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো কল পেলে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গ্যাস সংযোগ বিচ্ছিন্নের হুমকি দিয়ে প্রতারণা, সতর্ক করল তিতাস

আপডেট সময় : ১১:৪০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫