ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

যুক্তরাজ্য থেকে ৩ কার্গো এলএনজি কিনছে সরকার, ব্যয় ১৪৪২ কোটি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

যুক্তরাজ্য থেকে তিন কার্গো এলএনজি কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে এক হাজার ৪৪২ কোটি ৩ লাখ ৯৬ হাজার ৩৮৮ টাকা।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮- অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট হতে এক কার্গো (১৯-২০ অক্টোবরের জন্য ৪২তম) এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। যুক্তরাজ্যের মেসার্স টোটাল এনার্জিজ গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে প্রতি এমএমবিটিইউ এলএনজি দাম পড়বে ১১.৪৪ মার্কিন ডলার। সে হিসেবে এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় হবে ৪৮০ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার ৭৯৬ টাকা।

এ ছাড়া, বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে একই বিধিমালা অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এক কার্গো (৬-৭ অক্টোবরের জন্য ৪৩তম) এলএনজি ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার। যুক্তরাজ্যের মেসার্স টোটাল এনার্জিজ গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে প্রতি এমএমবিটিইউ এলএনজি দাম পড়বে ১১.৩৪ মার্কিন ডলার। সে হিসেবে এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় হবে ৪৭৬ কোটি ৪৭ লাখ ৮১ হাজার ৩২৪ টাকা।

একই প্রক্রিয়ায় আরও এক কার্গো (২৮-২৯ অক্টোবরের জন্য ৪৪তম) এলএনজি ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। সেটিও যুক্তরাজ্যের মেসার্স টোটাল এনার্জিজ গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে কেনা হবে। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১১.৫৪ মার্কিন ডলার। সে হিসেবে এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় হবে ৪৮৪ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ২৬৮ টাকা।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাজ্য থেকে ৩ কার্গো এলএনজি কিনছে সরকার, ব্যয় ১৪৪২ কোটি

আপডেট সময় : ০৭:৩৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫