ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৈরি আবহাওয়ার কারণে আটকে গেছে ভারতের এশিয়া কাপের দল ঘোষণা

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

এশিয়া কাপের জন্য আজ নিজেদের স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে ভারতের। তারকাবহুল দল থেকে শেষ পর্যন্ত ১৫ জনের স্কোয়াডে কারা সুযোগ পাবেন তা নিয়ে জোর গুঞ্জন চলছে। যদিও এখন পর্যন্ত দল ঘোষণা নিয়ে কোনো আপডেট পাওয়া যায়নি।

ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে দেশটির গণমাধ্যম জানিয়েছে, এবারের এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা কিছুটা বিলম্বিত হতে পারে। এর মূল কারণ মুম্বাইয়ে চলমান টানা ভারী বর্ষণ ও চরম জলাবদ্ধতা।

আজ স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ মুম্বাইয়ের বিসিসিআই সদর দপ্তরে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব এবং জাতীয় নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দল ঘোষণা করার কথা ছিল।

কিন্তু নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগে বিসিসিআইয়ের এক মিডিয়া ম্যানেজার হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বার্তা পাঠিয়ে জানান, আবহাওয়াজনিত কারণে আজকের প্রথম প্রেস কনফারেন্সটি বিলম্বিত হতে পারে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এই বিলম্ব কতক্ষণ চলবে তা নিশ্চিত নয়। এমনকি সংবাদ সম্মেলনটি অন্য দিনেও সরিয়ে নেওয়া হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

এশিয়া কাপের দল ঘোষণার পাশাপাশি একই মঞ্চে ভারতের নারী দলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার কথাও ছিল। টানা ভারী বর্ষণে মুম্বাইয়ের মিঠি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পাশবর্তী এলাকা কুরলা, সাকিনাকা ও মুম্বাই বিমানবন্দরের আশেপাশে মারাত্মক জলাবদ্ধতা দেখা দিয়েছে। মুম্বাই প্রশাসন নদীঘেঁষা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী বাসিন্দাদের সতর্ক থাকতে এবং প্লাবিত এলাকাগুলোতে না যাওয়ার আহ্বান জানিয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

বৈরি আবহাওয়ার কারণে আটকে গেছে ভারতের এশিয়া কাপের দল ঘোষণা

আপডেট সময় : ০৪:৪২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫