ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

খায়রুল হকের জামিন নিয়ে হট্টগোল অপ্রত্যাশিত: অ্যাটর্নি জেনারেল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

২০২৪ সালের জুলাই-আগস্ট জুড়ে হওয়া হত্যাযজ্ঞে পলাতক শেখ হাসিনার বিচার নিয়ে কোনো আপস (কম্প্রোমাইজ) করা হবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। সম্প্রতি একটি হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক হাইকোর্টে জামিন আবেদন করেন। সেই আবেদনের শুনানির সময় আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের কয়েকজন আইনজীবীর মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। এই প্রসঙ্গে তিনি বলেন, এটা অপ্রত্যাশিত।

শুক্রবার (১৫ আগস্ট) রাতে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। রাষ্ট্রের এই সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, খায়রুল হকের জামিন শুনানি ঘিরে যা ঘটেছে তা অপ্রত্যাশিত।

এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিচার চলছে জোরেশোরেই। এরই মধ্যে এই মামলায় হাসিনার বিরুদ্ধে ৫ জনের সাক্ষ্য নেয়া হয়েছে।

জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের বিচার কতটুকু স্বচ্ছ হচ্ছে? এ নিয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে এ বিচার নিয়ে আগ্রহ আছে। এখানে ন্যায় বিচার হবে কি না, সেই বিষয়ে মিথ তৈরি করা হচ্ছে। শেখ হাসিনার বিচার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। ন্যায় বিচার পরিপন্থি কোনো কিছু এখানে রাখা হবে না। যে কেউ এখানে বিচার পর্যবেক্ষণে আসতে পারেন।

খায়রুল হকের জামিন শুনানি ঘিরে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা প্রত্যাশিত নয় বলে মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল বলেন, এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেদিকে খেয়াল রাখা হবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খায়রুল হকের জামিন নিয়ে হট্টগোল অপ্রত্যাশিত: অ্যাটর্নি জেনারেল

আপডেট সময় : ০৪:১৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫